
অন্যের আধার, ভোটার, প্যান কার্ডে নিজের ছবি বসিয়ে বাগদায় পুলিশের জালে ১ বাংলাদেশী। পুলিশের দাবি, ধৃতের নাম বাসুদেব ঘরামী। তার বাড়ি বাংলাদেশের ঝিকারগাছায়।
বনগাঁর বাগদার বাসিন্দা গণেশ ঘরামীর অভিযোগের ভিত্তিতে বাসুদেবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বছর আটেক আগে বাংলাদেশ থেকে পরিবার নিয়ে পুরদহ এলাকায় এসে গণেশের সমস্ত নথিপত্রে নিজের ছবি বসিয়ে একাধিক ভুয়ো নথি তৈরি করে পাকাপাকি বসবাস শুরু করে দেন বাসুদেব। তার নামে সমস্ত কাগজপত্র এবার ডাক মারফত আসতে থাকে গণেশ ঘরামীর বাড়ি থেকে। সেই থেরে প্রথমে সন্দেহ হয়।
পরে গণেশ জানতে পারেন তাঁর নথি ব্যবহার করে এই জাল কাগজপত্র তৈরি করেছেন কীর্তিমান বাসুদেব। অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে তাকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
