
মৃত শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড বানিয়ে বাংলাদেশে পালিয়েছেন বিএনপি নেতা। উত্তর ২৪ পরগনার বাগদা থেকে অভিযুক্ত বিএনপি নেতা রিজাউল মণ্ডলের স্ত্রী শেরফুল মণ্ডলকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ।
বাংলাদেশি নাগরিককে আশ্রয় ও ভারতীয় নথি বানাতে সাহায্য করার অভিযোগে শেরফুল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে বছর ৩০ আগে বাগদার বাগী গ্রামের শেবফুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় রিজাউলের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ফিরে যান রিজাউল এমনটাই দাবি তাঁর স্ত্রীর। বাবার সঙ্গে বাংলাদেশে গিয়েছেন তাঁর বড় ছেলেও।
মৃত শাশুড়িকে মা বানিয়ে ভোটার বানানোর বিষয়টি জানতেন না বলে দাবি করেছনে রিজাউলের স্ত্রী শেরফুল। এমনকি স্বামী বাংলাদেশের নাগরিক তাও নাকি জানতেন না।








