গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia নদিয়ার কৃষ্ণগঞ্জে ১ বাংলাদেশি মহিলা গ্রেফতার 

    নদিয়ার কৃষ্ণগঞ্জে ১ বাংলাদেশি মহিলা গ্রেফতার 

    0
    239
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা ৬ জন মহিলা পালিয়ে গেলেও, এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ধৃত মহিলার কাছ থেকে তিনটে মোবাইল, দুটো নতুন ঘড়ি, একটি ক্যামেরা, একটি আধার কার্ড, একটি প্যান কার্ড ও কিছু ভারতীয় টাকা উদ্ধার হয়েছে।
    পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলা বছর ৩২-র পারভিন বেগম। জানা গিয়েছে, ছয় থেকে সাত জন বাংলাদেশি মহিলা ভারতে প্রবেশ করেছিল, এদের মধ্যে ওই বাংলাদেশি মহিলা বোম্বে কবর খানা এলাকায় পরিচারিকার কাজ করত। বর্তমানে মুম্বই পুলিশ অবৈধভাবে ভারতে ঢোকা বাংলাদেশিদের ধরপাকড় করছে এই ভয়ে তারা পালিয়ে এসেছে।
    কৃষ্ণগঞ্জ বাজারে এরা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিলে ৬ পালিয়ে যায় একজনকে গ্রেফতার করতে পারে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।