
সাদ্দামকাণ্ডের মধ্যে এবার কুলতলিতে নকল সোনার গয়না দিয়ে প্রতারণার অভিযোগে সেচ দফতরের কর্মী বিজেপি নেতা গ্রেফতার করেছে পুলিশ।
কুলতলির দেউলবাড়ির দেবীপুরের কাঁটামারি বাজারে সোনালি জুয়েলার্স-র কর্ণধার নিতাই মণ্ডলের দোকানে নকল গয়না দিয়ে কয়েক ধাপে কয়েক লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে সেচদফতরের কর্মী তথা বিজেপির মণ্ডল সভাপতি কার্তিক দাসের বিরুদ্ধে। দোকান মালিকের অভিযোগ নকল গয়না বন্ধক রেখে কয়েকবারে আড়াই লাখ টাকা নেন কার্তিক। বারবার সোনার গযনা বন্ধক দিতে আসায় সন্দেহ হয দোকান মালিক নিতাইয়ের। এরপরে পরীক্ষা করতেই জানা যায় বন্ধক রাখা গয়না সবই নকল। এরপরেই কুলতলি থানায় গোপালগঞ্জের বাসিন্দা কার্তিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিতাই মণ্ডল। এরপরেই গ্রেফতার করা হয কার্তিক দাসকে।
