গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National হরিয়ানায় কংগ্রেস নেত্রীকে হত্যাকাণ্ডে গ্রেফতার প্রেমিক

    হরিয়ানায় কংগ্রেস নেত্রীকে হত্যাকাণ্ডে গ্রেফতার প্রেমিক

    0
    152
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নরওয়ালকে খুনের ঘটনায় তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের ধার থেকে নীলরঙা একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর দেহ উদ্ধার হয়। তার পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনার দু’দিন পরে অবশেষে এক অভিযুক্ত গ্রেফতার হলেন। সোমবার হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার গভীর রাতে দিল্লি থেকে দু’জন যুবককে আটক করে হরিয়ানার রোহতকে নিয়ে যাওয়া হয়।
    সেখানে দু’জনকে জিজ্ঞাসাবাদ করার পর এক জনকে গ্রেফতার করা হয় আর অপর জনকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ধৃত যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল। হিমানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই যুবককে ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন। সেই রাগেই ওই কংগ্রেস নেত্রীকে খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
    যে ট্রলিব্যাগ থেকে হিমানীর দেহ উদ্ধার উদ্ধার হয়, সেটি কংগ্রেস নেত্রীর বাড়ি থেকেই নেওয়া হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এই সূত্রেই তদন্তকারীদের অনুমান, হিমানীকে তাঁর নিজের বাড়িতেই খুন করা হয়েছে। অভিযুক্তকে ফাঁসি দেওয়ার দাবিও তুলেছেন হিমানীর মা।