
ঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। হুগলির ভদ্রেশ্বরে বউমাকে খুনের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর স্বামী নীলাংশু সকালে বাইরে বেরিয়েছিলেন। মিঠু মিত্র তাঁর ১০ বছরের মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়েছিলেন। অভিযোগ সেই সময় ঘরে ঢুকে বৌমাকে কুপিয়ে খুন করেন শ্বশুর হিমাংশু মিত্র। আচমকা চিৎকারে প্রতিবেশীরা গিয়ে রক্তাক্ত অবস্থায় মিঠুকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীরাই অভিযুক্ত হিমাংশু মিত্রকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। খুনের কারণ স্পষ্ট না হলেও প্রতিবেশীদের দাবি সাংসারিক অশান্তি থাকতে পারে।
