বারুইপুরে গ্রেফতার আরও ২২, ধৃত বেড়ে ৪০

0
21
ছবি সৌজন্যে : নিজস্ব

বারুইপুরকাণ্ডে অতৃপ্ত আত্মাদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার গোলমাল-তাণ্ডবে অভিযুক্তদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে রাতভর অভিযান চালিয়ে আরও ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোলমালের ঘটনায় বুধবারই ১৮ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে বাকি অভিযুক্তদের খোঁজেও রাতভর চলে তল্লাশি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাতে আরও ২২ জনকে পাকড়াও করা হয়। এই নিয়ে গোলমালের ঘটনায় মোট ৪০ জন অভিযুক্ত ধরা পড়েছেন তদন্তকারীদের হাতে। বারুইপুরের নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধারের দিন, রবিবার, দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

বারুইপুর কাণ্ডে স্রেফ সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে খুন করে একদল জনতা। রেল অবরোধ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ থেকে শুরু করে পুলিশের উপর হামলার অভিযোগও ওঠে। পুলিশ সূত্রে খবর, ওই বিশৃঙ্খলার যে সব ফুটেজ ছড়িয়ে পড়েছিল, সেগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়।