গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

0
21
ছবি সৌজন্যে : নিজস্ব
এ বার গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাঁকে পাকড়াও করেছে খড়দহ থানার পুলিশ। এ বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর।
 তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে পিতা-পুত্রের বিরুদ্ধে। খড়দহ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়। সেই থেকেই প্রাক্তন বিধায়ক এবং তাঁর পুত্রকে খুঁজছিল পুলিশ। মাঝে বেশ কয়েক দিন তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি।
এরই মধ্যে শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর বৈঠকস্থলে দেখা যায় পানিহাটির প্রাক্তন বিধায়ক-কে। তার পর থেকেই নির্মলদের গ্রেফতারির দাবি উঠতে শুরু করে। রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এবং পানিহাটির বিধায়ক তথা আর জি করে নির্যাতিতার মা-ও এ বিষয়ে সরব হন।