স্বর্ণ ব্যবসায়ী খুনে স্ক্যানারে রাজগঞ্জের বিডিও, আগাম জামিনও

0
109
ছবি সৌজন্যে : ফাইল
দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে বিচারক। বারাসত আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন বিডিও।
যদিও সরকারের তরফে দাবি ছিল এই খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে বিডিও-র বিরুদ্ধে একাধিক তথ্য মিলছে। রাজ্যের তরকে একাধিক তথ্য দেওয়া হলেও বিচারক প্রশ্ন তুলেছেন এত তথ্য থাকা সত্ত্বেও কেন বিডিওকে গ্রেফতার করা হল না। এরপরেই বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক। আদালতে সরকারের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্তদের একজনের থেকে পাওয়া মোবাইল ফুটেজে পুলিশের হাতে এমনি তথ্য উঠে এসেছে। বিডিও-র আগাম জামিনের শুনানিতে আদালতে এমনটাই দাবি পুলিশের। ওই ফুটেজে বেল্ট, জুতো দিয়ে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে মারধর করতে দেখা গিয়েছে বিডিও প্রশান্ত বর্মনকে। তদন্তকারী অফিসারদের আরও দাবি ২টি গাড়িতে করে বিডিও প্রশান্ত বর্মন দত্তাবাদের দোকানে গিয়েছিলেন। সোনার দোকানের সাইনবোর্ড থেকে নম্বর নেন। এরপর প্রভাব খাটি য়ে আধার কার্ডের তথ্য থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার মেদিনীপুরের ঠিকানা জোগাড় করেন। এরপর তাঁকে তুলে নিয়ে গিয়ে নিউটাউনের বাড়িতে মারধর করেন। তাতেই মৃত্যু হয় স্বর্ন ব্যবসায়ীর।
আদালতে দাবি করেছে পুলিশ। স্বর্ণ ব্যবসায়ীর শরীরে ৩২ টি আঘাতের চিহ্ন মিলেছে।