
দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর পরিবারের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। তারা চাইলে তাদের নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।
সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরি। তিনি এ-ও জানিয়েছেন, নির্যাতিতার বাবার সঙ্গে নিজে দেখা করে কথা বলেছেন। সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। সুনীল বলেছেন, ঘটনার পর পরই এফআইআর দায়ের হয়েছে। এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার, এরা প্রত্যেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তিনি এ-ও জানান, দোষীরা যাতে কঠোরতম শাস্তি পান, আইন অনুযায়ী সেই সব ব্যবস্থা করা হবে। শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রী।
