
প্রদেশ কংগ্রেস অফিস বিধানভবনে ভাঙচুরের অভিযোগে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে গিয়েছে। পুলিশ। যদিও পুলিশ বাড়িতে গিয়ে খোঁজ পাননি বিজেপি নেতা রাকেশ সিংয়ের।
বিধানভবনে ভাঙচুর, হামলার ঘটনায় শুক্রবারই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অস্ত্র আইন সহ একাধিক ধারায় এন্টালি থানায় মামলা দায়ের করা হয়। অস্ত্র নিয়ে বিধানভবনে হামলার অভিযোগ করে কংগ্রেস।
এদিকে শুক্রবার দলীয় অফিসে হামলার প্রতিবাদে হাজরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। বিজেপি নেতা রাকেশ সিংয়ের গ্রেফতারের দাবির পাশাপাশি ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন কংগ্রেস কর্মীরা।








