মাদক কারবারীদের হাতে আক্রান্ত পুলিশই 

0
73
ছবি সৌজন্যে : নিজস্ব
মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছে খোদ পুলিশকেই। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার মানিকচকের নুরপুরের শেখটোলা গ্রামে।
সেখানে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরপুর গ্রাম পঞ্চায়েতের শেখটোলা, হাকিমটোলা, মণ্ডলপাড়া, ডাল্লুটোলা গ্রামগুলিতে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার রমরমা চলছে বলে অভিযোগ। পাশাপাশি সেখানে জুয়ার ঠেকও নিয়মিত বসে। সোমবার সকালে মাদকের কারবারের বিরুদ্ধেই অভিযানে গিয়েছিল পুলিশের একটি দল। সেই সময় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি হয়। তাতে এক সিভিক ভলান্টিয়ার জখম হয়েছেন। একজন এএসআইও আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে।
ওই ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।