খড়দহে বিসর্জনের শোভাযাত্রায় পুলিশকে মার

0
115
ছবি সৌজন্যে : নিজস্ব

বিসর্জনের শোভাযাত্রায় খড়দহে মদ্যপ অবস্থায় উদ্যোক্তাদের গন্ডগোল থামাতে গিয়ে মার খেল পুলিশ। জানা গিয়েছে টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাগদিপাড়া মহাবীর সমিতির দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় বলরাম পোস্ট অফিস মোড়ে মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে গন্ডগোল করছিল।

পুলিশ বাধা দিতে গেলে পাল্টা পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ।

এরপরেই বিশাল পুলিশবাহিনী গিয়ে বেধড়ক লাঠিচার্জ করে। পুলিশকে মারধরের অভিযোগে ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গন্ডগোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।