গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home North 24Pgs শিয়ালদহে পিস্তল নিয়ে ঘোরাঘুরি, যুবককে দৌড়ে ধরল পুলিশ

    শিয়ালদহে পিস্তল নিয়ে ঘোরাঘুরি, যুবককে দৌড়ে ধরল পুলিশ

    0
    112
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিয়ালদহ স্টেশনের কাছে পিস্তল সহ ধরা পড়েছে এক দুষ্কৃতী। বুধবার ভোরে শিয়ালদহ কোর্টের কাছে ডিউটিতে ছিলেন একজন হোমগার্ড এবং একজন সিভিক ভলান্টিয়ার।
    পুলিশকে দেখে বেলেঘাটা মেন রোড ধরে ছুটতে শুরু করে ওই যুবক। মোবাইল চোর সন্দেহে যুবকের পিছু ধাওয়া করে ধরে ফেলেন হোমগার্ড ও সিভিক। তল্লাশিতে দেখা যায় যুবকের কোমরে গোঁজা রয়েছে একটি পিস্তল। এরপর সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে এন্টালি থানা।
    জানা গিয়েছে পঙ্কজ বিশ্বাস নামে ওই যুবক বেলেঘাটার পটারি রোডের বাসিন্দা। কি উদ্দেশ্যে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিল খতিয়ে দেখছে পুলিশ।