
বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় এবার অভিযোগ দায়ের হয়েছে আরসিবি-র প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে। দাবি করা হয়েছে, তাঁর জন্যই মূলত অত ভিড় হয়েছিল ঘটনার দিন। তাই এর দায় তিনি এড়িয়ে যেতে পারেন না।
স্থানীয় এক সমাজকর্মী এইচএম বেঙ্কটেশ কাবন পার্ক থানায় বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, শুধুমাত্র বিরাট কোহলিকে দেখার জন্যই চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিলেন লাখো লাখো মানুষ।
কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরও অনুষ্ঠান বন্ধ করা হয়নি। কোহলি নিজেও তা বন্ধের উদ্যোগ নেননি। পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেও উৎসব চালিয়ে যাওয়া হয়েছিল। তাই কোহলিকে এই ঘটনার দায় নিতে হবে বলে জানিয়েছেন অভিযোগকারী।







