গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ, পাল্টাও

    সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ, পাল্টাও

    0
    205
    Police complaint against Soham change
    Police complaint against Soham change

    নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে টেকনো সিটি থানায়।

    এই ঘটনায় পর রেস্তোরাঁর মালিক আনিসুল আলম ও ম্যানেজার দীপঙ্কর ঘোষ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তী।শুক্রবার রাতে নিউটানের শারপুজির আবাসন লাগোয়া একটি রেস্তোঁরায় ছাড়পত্র নিয়ে শুটিং করছিলেন অভিনতা সোহম চক্রবর্তী৷ রেস্টুরেন্টের দু’তলায় হচ্ছিল শুটিং৷ আচমকাই রেস্তোঁরা মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনতা৷ শনিবার সকালে রেস্টুরেন্টের একটি সিসি ক্যামেরার ভিডিও প্রকাশ্যে আসে৷ রেস্তোঁরাটির ম্যানেজার দীপঙ্কর মণ্ডলের দাবি, রেস্টুরেন্টের মালিক আনিসুর আলমকে মারধোরের ঘটনায় চোখ, ঘাড়, পিঠে সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন।পুলিশ জানিয়েছেন, রেস্টুরেন্টেরে ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ এরপর টেকনো সিটি থানায় পাল্টা অভিযোগ করেন সোহম চক্রবর্তী। অবশ্য শুক্রবার রাতে অশান্তির ঘটনার জেরে দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে তারকা বিধায়ক সোহম চক্রবর্তীকে।