
দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা বিজয় থালাপতির বাড়ি বোমা মেরে ওড়ানোর হুমকি ফোন ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। চেন্নাই পুলিশের কাছে এই ফোন আসার পরেই বাড়ানো হয়েছে বিজয়ের তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়ির নিরাপত্তা।
পুলিশ জানিয়েছে, কন্যাকুমারী থেকে হুমকি ফোন আসে। পুলিশের ১০০ নম্বরে ফোন করে বলা হয়, ভবিষ্যতে আর কোনও দিন যদি বিজয় জনসভা করেন, তা হলে তাঁর বাড়ি বোমা মেরে ওড়ানো হবে। কারুরে পদপিষ্টের ঘটনা নিয়ে এখনও অস্বস্তি কাটেনি তামিলাগা ভেত্তরি কাজহাগামের।
৪১ জনের মৃত্যু হয় সেই দুর্ঘটনায়। তারই মধ্যে এ বার বিজয়ের বাড়ি বোমা মেরে ওড়ানোর হুমকি ফোন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যিনি ফোন করেছিলেন, তাঁর লোকেশন ট্র্যাক করে তাঁকে ধরার চেষ্টা চলছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোনও প্র্যাঙ্ক বা ভুয়ো কল ছিল।





