
পুলিশকে হাত পেতে গাড়ি থেকে টাকা তোলার একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে বেশ অস্বস্তিতে পড়েছে কলকাতা পুলিশ।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সিপি জানিয়েছেন এই ধরণের ভিডিও সামনে আসার পর থেকেই সিনিয়র অফিসাররা তৎপর হয়েছেন। পুলিশকর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের ডিসিপ্লিন শেখানের চেষ্টা করছেন।
যাঁরা এই ধরণের কাজ করেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে এই ধরণের ঘটনা কমানো সম্ভব হয়।






