দুই প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার, জয়প্রকাশের স্ত্রীকে চড়   

0
839
ছবি সৌজন্যে : সংগৃহীত

তোলাবাজি এবং হুমকি দেওয়ার অভিযোগে বর্ধমান পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। প্রয়াগরাজ থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে পূর্ব বর্ধমানের আরেক বিধায়কেও গ্রেফতার করেছে পুলিশ। ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ত্রিপল সহ প্রচুর ত্রাণ সামগ্রী। তপন চট্টোপাধ্যায়কে ধরে নিয়ে যাওয়ার সময় তপন চট্টোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন মানুষজন।এছাড়াও ওই জেলার আরও দুই তৃণমূল নেতাকে ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কাটোয়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।এদিকে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চড় মারার অভিযোগ ওঠেছে বাড়ির মালিকের স্ত্রী বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে সল্টলেকে দীর্ঘদিন ধরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন জয়প্রকাশ মজুমদার ও তাঁর পরিবার। অভিযোগ ফ্ল্যাটের জন্য নামমাত্র ভাড়া দিতেন। এই নিয়ে বাড়িওয়ালার সঙ্গে জয়প্রকাশ মজুমদারের বিরোধ চলছিল। পালা বদল হতেই ফ্ল্যাটের মালিকের স্ত্রী লোকজন নিয়ে এসে ফ্ল্যাট খালি করার দাবি জানালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখনই জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চড় মারেন বলে অভিযোগ।