
ভাড়া বাড়ি থেকে ওড়িশার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার শোরগোল পড়েছে হিন্দুস্তান পার্ক এলাকায়। জানা গিয়েছে সুব্রত কুমার সাহু ওড়িশা থেকে কলকাতায় পুলিশের ট্রেনিং নিতে এসেছিলেন।
ওড়িশার কেওনঝারের বাসিন্দা সুব্রত সহকর্মীদের সঙ্গে গড়িয়াহাট থানার হিন্দুস্তান পার্কের একটি ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার অন্যরা ট্রেনিং নিতে গেলে বাড়িতে একাই ছিলেন সুব্রত। পরে সহকর্মীরা ফিরলে বাড়ি থেকে সুব্রত কুমার সাহু-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন সব্রত। কিন্তু কি কারণে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে। সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
