
স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে সুরুচি সংঘ ক্লাবে হানা দিয়েছে পুলিশ। সোমবারই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে গিয়েছিল পলিশ।
তোলাবাজি মামলায় গ্রেফতার স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতর একটি গোপন ঘরের সন্ধান পাওয়া যায়। ওই ঘরের দরজা আবার ডিজিটাল লক করা ছিল। তালা খোলার জন্য মিস্ত্রি নিয়ে আসা হলেও ডিজিটাল লক খোলা যায়নি। মঙ্গলবার সুরুচি সংঘ ক্লাবে নিউ আলিপুর থানার পুলিশ স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে যায়। সেখানেও তালা খুলতে লোক ডাকা হয়।
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। এদিকে মেসিকাণ্ডে এফআইআরের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের দাদা অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ।
