
অভিযোগ পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার বিধানকার পুলিশের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে।
২০১৬ সালে এসএলএসটি যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া ইত্যাদি অভিযো আনা হয়েছে। একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপকে ধিক্কার জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলেন। পুলিশ কয়েকটা ছবি নিয়ে আন্দোলনকে বিমুখ করার চেষ্টা করছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে চাকরিহারা শিক্ষকদের। আন্দোলনকারীদের অভিযোগ তাঁদের মারধর করেছে পুলিশ।
