ট্যাংরা খুনে অভিযুক্ত দুই ভাই, চার্জশিট পুলিশের

0
118
ছবি সৌজন্যে : ফাইল
ট্যাংরায় দে পরিবারের দুই স্ত্রী এবং মেয়েকে খুনের ৯৯ দিনের মাথায় চার্জশিট দিয়েছে পুলিশ। খুনের অভিযোগে দুই ভাই প্রণয় এবং প্রসূন দে-কে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
ফেব্রুয়ারি মাসে দে পরিবারের বড় বউ সুদেষ্ণা দে এবং রোমি দে-র হাতের শিরা এবং গলা কেটে এবং কিশোরী মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়। নাবালক ছেলেকেও হত্যার চেষ্টা করা হয়। কিন্তু বরাত জোরে বেঁচে যাওয়া সেই নাবালক ছেলেকে সঙ্গে নিয়েই গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দুই ভাই। ঘটনার পর বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন দুই ভাই। এরপর ছাড়া পেতেই তাঁদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে পুলিশ এই মামলার চার্জশিট দিয়েছে। তাতে খুন, খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে। দোষ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে ছোট ভাই প্রসূন দে অবশ্য খুনের কথা স্বীকার করেছিলেন। তবে তিনি জানিয়েছিলেন তাঁর দাদা প্রণয় দে তাঁকে সঙ্গত দিয়েছিলেন।
ফলে সাজা হলে ছোট ভাইয়ের তুলনায় বড় ভাইয়ের কম হবে। কিন্তু দুজনেই যে ঘটনার সঙ্গে যুক্ত তা স্পষ্ট।