জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারকে পুলিশি হেনস্থা সল্টলেকে

0
198
ছবি সৌজন্যে : নিজস্ব

জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলে পরিবারের ওপর পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ থেকে কলকাতার সল্টলেকে এসে পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ নিহতদের পরিবারের। দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

খবর পেয়ে বিজেপি নেতারা সেখানে পৌঁছন। পুলিশের দাবি অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই তদন্তেই তাঁরা এসেছেন। পুলিশের হেনস্থার অভিযোগের পর আপাতত তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সল্টলেকর বাড়িতে রয়েছেন। ওয়াকফ অশান্তিতে খুন হওয়া হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবার সল্টলেকের বিজি ব্লকের একটি বাড়িতে আশ্রয়ে থাকছিলেন। অভিযোগ রবিবার সকালে মুর্শিদাবাদ থেকে একদল পুলিশ সল্টলেকের ওই আশ্রয়স্থলে পৌঁছয়। নিহতের পরিবার পুলিশের কথা বলতে রাজি না হওয়ায় জোর করে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি নেতা সজল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারিরা। তাদের সঙ্গে পুলিশের বচসা বাধেঁ।

পুলিশের দাবি নিহতের পরিবারের কোনও এক সদস্য থানায় কিডন্যাপিংয়ের অভিযোগ করেছিলেন। তারই তদন্তে সল্টলেকে এসেছেন তাঁরা। বিজেপি নেতারা বলেছেন যখন খুন হয়েছিলেন তখন পুলিশের দেখা পাওয়া যায়নি আর এখন ১৫০ কিমি অতিক্রম করে পুলিশ চলে এসেছে।