গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata পুজোর মুখে মণ্ডপে নজর পুলিশকর্তার

    পুজোর মুখে মণ্ডপে নজর পুলিশকর্তার

    0
    83
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মহালয়ার আরও কয়েকটা দিন বাকি, তার আগেই দক্ষিণ কলকাতার বিভিন্ন নামকরা পুজোমণ্ডপগুলো ঘুরে দেখেছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর মীরাজ খালিদ। বড়িষা ক্লাব, অজেয় সংহতি, নাকতলা উদয়ন বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলামন্দির, চেতলা অগ্রণী এবং সুরচি সংঘর মত নামকরা পুজো কমিটিগুলোর পুজো মণ্ডপের নিরাপত্তা থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সহ অন্যান্য দিকগুলো খতিয়ে দেখেছেন।
    যেখানে খামতি রয়েছে সেগুলো ঠিক করতে পুজো কমিটিগুলোকে নির্দেশ দিয়েছেন যুগ্ম কমিশনার। মহালয়ার পর থেকেই কলকাতায় একটু একটু করে ভিড় বাড়তে থাকে।
    বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণে পুজো কমিটিগুলোকে পরামর্শ দিয়েছেন পুলিশকর্তা।