
যাদবপুরকাণ্ডে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কীভাবে আহত হয়েছিলেন পড়ুয়া?
গাড়ির কোথায় কোথায়, কীভাবে আঘাত? গ্যারাজে গিয়ে সেই সমস্ত তথ্যের সন্ধানেই শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে। জানা গিয়েছে, ফরেন্সিক পরীক্ষার পাশাপাশি, তদন্তের স্বার্থে ওইদিন যে সমস্ত পড়ুয়ারা উপস্থিত ছিল তাদের সঙ্গে কথা বলা হয়েছে পুলিশ তরফে। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, সেদিন ভিড়ের মাঝে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরতে গিয়ে এক প্রথম বর্ষের বিক্ষোভকারী ছাত্রকে চাপা দেন শিক্ষামন্ত্রী।
যার জেরে গুরুতর ভাবেই আহত হয় সেই পড়ুয়া। অবশ্য, বাম ছাত্র সংগঠনের এই অভিযোগকে নানা উপায়ে নস্যাৎ করার চেষ্টা করে তৃণমূল। আহত ইন্দ্রানুজের প্রতি সমবেদনা জানাতে দেখা যায় ব্রাত্য বসুকে।







