অশোক দিন্দাকে পুলিশের নোটিস

0
123
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পুলিশের তোলা আদায় নিয়ে মন্তব্যে এবার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে নোটিস দিয়েছে পুলিশ। জেলা পুলিশের বক্তব্য ১১ জানুয়ারি ময়নায় একটি রাজনৈতিক সভা থেকে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

ময়নার সভা থেকে তিনি অভিযোগ করেছিলেন পুলিশ নিয়মিত তোলা তোলে। সেই মাসোহারা পলিশ সুপারের মাধ্যমে কালীঘাটে পৌঁছে যায়। তার এই মন্তব্যের পরেই বিষয়টি জানার পর তাঁকে ১৪ ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে এই নোটিস ইস্যু করা হয়।

সেই নোটিসে ১৬ ফেব্রুয়ারি তাঁকে ময়না থানায় হাজিরা দিতে বলা হয়। কিন্তু তারপরেও তিনি ময়না থানায় হাজির হননি। এরপরেই অশোক দিন্দাকে নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছে পুলিশ।