গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata পুলিশ অবজার্ভার চোখ-কান, হাত-পা নয়, আক্রমণে চন্দ্রিমা

    পুলিশ অবজার্ভার চোখ-কান, হাত-পা নয়, আক্রমণে চন্দ্রিমা

    0
    22
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পুলিশ অবজার্ভার চোখ আর কান, হাত-পা নয়। আইপিএস অজয় শর্মাকে সতর্ক করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন ওই সব সিঙ্ঘম যেখানে আছেন, সেখানে গিয়ে দেখান।

    এখানে নয়। এরাজ্যে এসে অজয় পাল সিং যা করছেন তা অবৈধ। একজন পুলিশ অফিসার কি করে বাড়িতে পুরুষ না থাকা সত্ত্বেও মহিলাদের হুমকি দিতে পারেন। ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে একজন পুলিশ অবজার্ভার শুধু চোখ আর কান হবে। কোথাও কিছু দেখলে নির্দেশ দিতে পারেন। তার মানে এই নয় কারও বাড়িতে গিয়ে হুমকি দেবেন। তিনি আরও বলেছেন এই অফিসারের বিরুদ্ধে মহিলাদের অভিযোগও রয়েছে। মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে। অজয় পাল শর্মাকে নিয়ে আক্রমণ করেছেন বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসও।

    খোঁচা দিয়ে বলেছেন শুধু নৌসেনা, বায়ুসেনাই বাকি আছে। এই যুদ্ধ পহেলগাঁওয়ে করলে ২৬ জন নাগরিকের মৃত্যু হত না।