পুলিশি বাধা-হয়রানি, জেলায় জেলায় বিক্ষোভে আশাকর্মীরা

0
60
ছবি সৌজন্যে : নিজস্ব
পুলিশের বাধা, ধরপাকড়, হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ, কর্মবিরতিতে আশাকর্মীরা। বাবার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে কলকাতা সহ জেলায় জেলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
স্বাস্থ্যভবনের সামনে, ধর্মতলায় পুলিশ এবং আশাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা, বকেয়া মেটানো সহ ৮ দফা দাবিতে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিলেন আশাকর্মীরা। কিন্তু কলকাতায় আসার পথে জেলায় জেলায় বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। পুলিশি হয়রানির অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে পথে নেমেছেন আশাকর্মীরা। রাজ্য আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাত আরা খাতুন জানিয়েছেন শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ যেভাবে রোলার চালিয়েছে, হুমকি, হয়রানি করেছে তার প্রতিবাদে বিক্ষোভ তো চলছেই, দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি এবং আন্দোলন চলবে।
এই অবস্থায় সাধারণ মানুষ সমস্যায় পড়লে তার দায় প্রশাসনের।