
ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে অন্তত ৬০টি সম্পত্তির দলিল পুলিশের হাতে পেয়েছে।
প্রচুর টাকা, জমিজমা রয়েছে স্বঘোষিত পুষ্পা এবং তাঁর স্ত্রী নামে। এবছর বিধানসভায় ফলতা কেন্দ্র থেকে জাহাঙ্গিরকে প্রার্থী করেছিল তৃণমূল। তোলাবাজি, হুমকি, ভয় দোখানোর অভিযোগে আগেই নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে ফলতার ত্রাস জাহাঙ্গির খানকে। স্বামীকে পলিশের হাত থেকে ছাড়াতে থানায় তাণ্ডব চালানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন জাহাঙ্গিরের স্ত্রী সারিকা বিবিও। তদন্তে নেমে পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট জানতে পারে নামে বেনামে বিপুল সম্পত্তির অধিকারী ফলতার পুষ্পা ও তাঁর স্ত্রী। হদিশ মিলেছে প্রায় ৬০-টির মত দলিল। পুলিশের দাবি ফলতার একাধিক জায়গাজুড়ে রয়েছে এই বিপুল পরিমাণ সম্পত্তি। ইতিমধ্যে সেসব সম্পত্তির তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা।
কীভাবে এত সম্পত্তির মালিক হয়েছেন ফলতার ওই দম্পতি, কারও কাছ থেকে জমি, বাড়ি, ফ্ল্যাট কেনা হয়েছিল কিনা, কেনা হলে কত টাকায় কেনা হয়েছে এবং সেই টাকার উৎস কী। সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।
