পুলিশকে বেল্ট দিয়ে মার তৃণমূল নেতার, ধৃত বিজেপি কর্মী

0
215
ছবি সৌজন্যে : নিজস্ব
পুলিশকে বেল্ট দিয়ে মারার ঘটনায় তৃণমূল নেতাকে না গ্রেফতার করে হামলার শিকার বিজেপি কর্মীকে গ্রেফতার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে।
এরই প্রতিবাদে ধর্নায় বসেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিজেপির প্রসেনজিৎ শর্মাকে গ্রেফতার করলেও যুব তৃণমূল নেতা জয়ন্ত দাসকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ, জয়ন্ত দাস বিজেপির দুই নেতার মাঝখানে এসে কোমড়ের বেল্ট খুলে পুলিশ অফিসার সমির কুমার সিনহা-কে বেল্ট দিয়ে পিটিয়েছিল।
পুলিশের এই ভূমিকায় ক্ষিপ্ত সাংসদ প্রসেনজিতের পরিবার সহ তাঁর ঘনিষ্ঠ দলীয় নেতা-কর্মীদের নিয়ে চাঁচল থানায় বিক্ষোভ দেখান৷ পরে ধরনায় বসে পড়েছেন।