ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ, এনডিআরএফ কর্মীও

0
104
ছবি সৌজন্যে : নিজস্ব

ব্রাউন সুগার সহ এএসআইয়ের গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়েছে মালদার ইংরেজবাজারে। পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছেন এক এনডিআরএফ কর্মীও।

জানা গিয়েছে মালদা জেলার ইংরেজবাজার থানার লিকি পুলিশ ফাঁড়ির পুলিশ ইংরেজাবাজারের হাফিজ টোলা গ্রামে অভিযানে যায়। সেখান থেকে ৪ জনকে ব্রাউন সুগার সহ গ্রেফতার করে। এরপরেই জানা যায় ধৃত ৪ জনের মধ্যে মহম্মদ সাফিকুল ইসলাম মানিকচক থানার এএসআই। যিনি বালুটোলা পুলিশ ক্যাম্পের দায়িত্বে ছিলেন। সাফিকুল শেখ নামে আরেক ব্যক্তি এনডিআরএফ কর্মী।

অপর দু’জন মাদক পাচারের সঙ্গে যুক্ত। এদের কাছ থেকে ৪০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।