গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home East Medinipur হাসপাতালে শিশুমৃত্যু, থানার অদূরেই মার পুলিশকে

    হাসপাতালে শিশুমৃত্যু, থানার অদূরেই মার পুলিশকে

    0
    281
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ছিঁড়ে দেওয়া হয়েছে উর্দি, পরপর থাপ্পড়। পূর্ব মেদিনীপুরের এগরার হাসপাতালে শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনায় থানার অনতিদূরেই আক্রান্ত হয়েছে খোদ পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে ছিল এগরা মহকুমা হাসপাতালে। চিকিৎসকদের দিকে অভিযোগের তির বিঁধেছিল পরিবার। সকাল থেকে সংশ্লিষ্ট মহকুমা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় নিহত শিশুর পরিবারকে। তাঁদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই প্রাণ হারিয়েছে এক রত্তি। ভোরবেলায় অসুস্থ শরীর নিয়ে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হলেও, গুরুত্ব দেননি চিকিৎসকরা। পারদ চড়ে মুহুর্তে। এক রত্তি প্রাণ হারাতেই তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। প্রথমে বিক্ষোভ, পরে তা নিমেষে পরিণত হয় সংঘর্ষে। মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের উপর চড়াও হয় বিক্ষুব্ধরা। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় স্থানীয় এগরা থানার পুলিশ।

    কর্তব্যরত পুলিশ কর্মী ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষোভ উগড়ে দেয় পরিবার। তাঁদের থামানোর চেষ্টা করেন ওই পুলিশ কর্মী। তখনই বিক্ষুব্ধদের রাগ পড়ে ওই তাঁর উপর।