গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ব্যাঙ্কশাল কোর্টে পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ, বিমানবন্দরেও

    ব্যাঙ্কশাল কোর্টে পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ, বিমানবন্দরেও

    0
    73
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ব্যাঙ্কশাল কোর্টে পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন আইনজীবীরা। জনবহুল এলাকায় দিনের আলোতে এধরণের ঘটনায় কর্মক্ষেত্রে আসতে কার্যত ভয় পাচ্ছেন বেশিরভাগ আইনজীবী।
    দিনকয়েক আগে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পাস থেকে বেআইনি অস্ত্র উদ্ধারের সঙ্গে এই ঘটনার কোনও যোগাযোগ নেই তো, সেই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে তাঁদের মনে। উল্লেখ্য, বুধবার সকালে নগরদায়রা আদালতে এক বিচারকের দেহরক্ষীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, নিজের ৯ এমএম সার্ভিল রিভলবার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ নিয়ে সন্দেহ রয়েছে খোদও পুলিশের মধ্যে। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা, নাকি পরিকল্পিত খুন সেবিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
    অন্যদিকে, কলকাতা বিমানবন্দরের সিআরপিএফ ব্যারাকে রঘুনাথ পাল নামে এক সিআরপিএফ-কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকরা হয়েছে। মানসিক অবসাদের জেরে আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক অনুমান।