কোমরে দড়ি বেঁধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীকে ঘোরাল পুলিশ

0
25
ছবি সৌজন্যে : নিজস্ব

ভাটপাড়ার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সুজিত চৌধুরি ওরফে কালুয়াকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরালো পুলিশ।

তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে কালুয়ার বিরুদ্ধে। ৪ তারিখ তাঁকে ডানলপ এলাকা থেকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। পরে তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

তদন্তের স্বার্থে কালুয়াকে কোমরে দড়ি বেঁধে ভাটপাড়ার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়।