ফলতায় হাফপ্যান্টে পুষ্পা

0
37
ছবি সৌজন্যে : নিজস্ব

যাঁর নির্দেশ ছাড়া ফলতায় কার্যত পাতা নড়ত না, সেই জাহাঙ্গির খানকেই নিজের এলাকায় হাফপ্যান্ট পরে ঘোরালো পুলিশ।

ভোটের আগে নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন উনি সিঙ্গম হলে তিনি পুষ্পা, ঝুঁকে গা নেহি। যদিও কারচুপির অভিযোগে ফলতায় পুনর্নির্বাচন করায় কমিশন। কিন্তু তার আগেই কার্যত ঝুঁকে নির্বাচন পর্ব থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির খান। এরপর কার্যত উধাও হয়ে গিয়েছিলেন তিনি। ভোটের ফলের পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলার তদন্ত শুরু করে পুলিশ। কদিন আগে ভারত নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গির খানকে গ্রেফতার করে এসটিএফ।

এবার সেই জাহাঙ্গিরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। সেই মত হাফ প্যান্ট পরিয়ে সরারহাটে জাহাঙ্গির খানকে ঘোরালেন আইসি ফলতা পার্থসারথি ঘোষ।