পুলিশি চাপ, বিস্ফোরক সামশেরগঞ্জের সেই পরিবার 

0
275
ছবি সৌজন্যে :সংগৃহীত

সকালে সিভিল ড্রেসে মুর্শিদাবাদের পুলিশ সল্টলেকে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দিতেই অভিযোগকে কেন্দ্র করে সোমবার দিনভর আলোড়িত হয়েছে রাজ্য রাজনীতি।

মুর্শিদাবাদে সামশেরগঞ্জে খুন হয়ে যাওয়া হরগোবিন্দ দাস-র ছোটছেলে যখন অভিযোগ করছে, পুলিশ তাকে জোর করে ভিডিও বার্তায় বলতে বাধ্য করছে, তখনি তার মা এবং সদ্য বিধবা বৌদি সল্টলেকে বসে অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর সফরের আগে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে সাদা পোশাকে চাপ তৈরি করছে পুলিশ। খবর পেয়ে সেখানে গিয়ে হাজির বিজেপি নেতা সজল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারিদের অভিযোগ, এরপরে আরও বিস্ফোরক। দেখা গেছে ,মুর্শিদাবাদ থেকে আসা মহিলা পুলিশের কাছে নেই কোনও পুলিশি পরিচয়পত্র। আর ফাটা জিন্স পরে আসা এসআইএ-র কানে দুল! এরপরই রাজ্য পুলিশে অনাস্থা জানিয়ে ঘটনার সিবিআই পর্যায়ে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সামশেরগঞ্জে খুন হয়ে যাওয়া দাস পরিবারের সদ্য বিধবা শাশুড়ি ও বৌমা। ঐদিকে তখন বহরমপুরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন দাস পরিবারের সদস্যদের  বিরোধী নেতা।

যিনি চেয়েছিলেন দেখা করে ১০ লক্ষ টাকা দিতে। এরপরেই ওই দাস পরিবারের ছোট ছেলে ভিডিওতে আরও বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। যা নিয়ে রাতে আবারও সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।