কুলতলির সাদ্দামের বাড়িতে উদ্ধার অস্ত্র

0
252
Weapons recovered from Saddams house in Kultali
Weapons recovered from Saddams house in Kultali
কুলতলির নকল সোনা কারবারি সাদ্দাম সর্দারের কেওড়াখালির পুরনো বাড়ি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও ২টি নকল সোনার মূর্তি। তার আগে সাদ্দামকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
তদন্তে যে নতুন তথ্য উঠে আসে, তার ভিত্তিতেই তল্লাশি চলে বলে পুলিশ সূত্রে খবর। নকল সোনা কারবারিকাণ্ডে কুলতলির জালাবেড়িয়া-২ পঞ্চায়েতের পয়তারহাটে সাদ্দাম সর্দারের বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেই সময় সাদ্দামের বাড়ির পাশাপাশি পড়শি মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, তখন পুলিশ অফিসারদের মারধরও করা হয়। সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলেও অভিযোগ। ঘটনায় তিন জন পুলিশ অফিসার জখম হয়েছিলেন। সেই সুযোগেই পালিয়ে যান সাদ্দাম ও সাইরুল। এর পরেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। তল্লাশি চলে সাদ্দামের বাড়িতে। সেই সময় বাড়ির ভিতরে মেলে সুড়ঙ্গ। বাইরে থেকে গ্রিলের দরজা দেওয়া। ১৭ জুলাই গভীর রাতে কুলতলিকাণ্ডের মূল পাণ্ডা সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ।