রোজগারের জন্য তৃণমূলে আশ্রয় নেয় পুলিশ : অরূপ

0
265
ছবি সৌজন্যে : নিজস্ব

পুলিশ দেশসেবা করতে নয়, রোজগার করার জন্য তৃণমূলে আশ্রয় নেয়। বিস্ফোরক অভিযোগ করেছেন অরূপ চক্রবর্তী। তৃণমূল নেতা কর্মীদের পুলিশের সঙ্গে বেশি বন্ধুত্ব না করারও পরামর্শ দিয়েছেন তালডাংরার তৃণমূল সাংসদ।

খোঁচা দিয়ে বলেছেন টু পাইস ফাদার মাদার, পুলিশ এটা ছাড়া কিছুই বোঝে না। বাঁকুড়ার তালডাংরার বিবড়দা গ্রামের কর্মসূচি থেকে পুলিশকে আক্রমণ করে বলেছেন একজন সাংসদ এলাকায় আসছেন। তারপরেও একজন সাংসদকে পৌঁছে দিতে পুলিশের লজ্জা হয়।

পুলিশ তৃণমূল বা সরকারের বন্ধু নয়। সাংসদের এমন বক্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি। সাংসদ প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন পুলিশ দুর্নীতিগ্রস্ত এবং তৃণমূলের দলদাস।