মুকুটমণির ৩টি ফ্ল্যাট সিল করল পুলিশ

0
575
ছবি সৌজন্যে : নিজস্ব

নোটিস পাওয়ার ৩০ মিনিটের মধ্যে খুলে দিতে হবে ফ্ল্যাট। এই মর্মে শনিবার রাতে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীকে নোটিস পাঠানো হয়েছিল।

অভিযোগ নোটিসের কোনও জবাব না মেলায় তাঁর কল্যাণীর তিনটি ফ্ল্যাট সিল করে দিয়েছে পুলিশ। জানা গিয়েছে শনিবার রাত ১০টা নাগাদ মুকুটমণিকে ইমেল করে নোটিস পাঠানো হয়। প্রাক্তন বিধায়ককে পুলিশের তরফে বলা হয় নোটিস পাওয়ার ৩০ মিনিটের মধ্যে ফ্ল্যাটের তালা খুলতে হবে। না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি সব্যসাচী মুখোপাধ্যায় অভিযোগ করেন ফ্ল্যাটগুলোয় প্রচুর সরকারি ত্রাণ মজত করে রাখা হয়েছে। এই জন্য ফ্ল্যাটগুলোতে তল্লাশি করার দাবি জানিয়েছেন। প্রোমোটার গৌরাঙ্গকে পুলিশের তরফে নোটিস পাঠানো হয়। এদিকে স্থানীয়রা জমায়েত করে মুকুটমণির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর ফ্ল্যাটের দরজা ভাঙারও চেষ্টা করেন। যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।