
লাইসেন্সপ্রাপ্ত রিভলবারের নথি জমা দিতে অর্জুন সিং-কে যষ্ঠ নোটিস দিয়েছে পুলিশ। শনিবার দুপুরের মধ্যে অর্জুনকে মজদর ভবনের সিসিটিভি ফুটেড এবং লাইসেন্সপ্রাপ্ত রিভলবারের নথি জমা দিতে বলা হয়েছে।
তবে অজন আদৌ থানায় যাবেন কিনা তা স্পষ্ট নয়। সম্প্রতি ভাটপাড়ায় গুলিকাণ্ডে একজন আহত হন। যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করে সোমনাথ শ্যাম সরাসরি অর্জন সিংয়ের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলেছিলেন।
যদিও অর্জুন সিংয়ের পাল্টা দাবি ছিল, পুলিশের সামনেই দুষ্কৃতীরা ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালিয়েছে। তাঁর বাড়িতেও বোমা ছোড়া হয়েছে।








