গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Malda দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত, কালিয়াচকে পুলিশকে গুলি

    দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত, কালিয়াচকে পুলিশকে গুলি

    0
    170
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দুষ্কৃতীদের ধরতে গিয়ে আবারও গুলি চলল পুলিশের ওপর। এবার মামলাদর কালিয়াচকের সাইলাপুরে।যদিও গুলি চালিয়েও শেষরক্ষা হয়নি।
    দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পালিয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে কালিয়াচকের সাইলাপুরে কাফ সিরাপ স্মাগলিংয়ের খবর পেয়ে হানা দেয় কালিয়াচক থানার গোলাপগঞ্জ থানার পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। যদিও অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ। দুই পাচারকারীর কাছ থেকে সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন সহ দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এর আগে গোয়ালপোখরে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে পুলিশকে গুলি চালিয়ে ফেরার হয়ে গিয়েছিল অভিযুক্ত। পরে সাজ্জাক নামে ওই দুষ্কৃতী বাংলাদেশে পালানোর চেষ্টা করলে গুলি করে মারে পুলিশ।
    সেই গোয়ালপোখরেই এবার বিহার থেকে সাজ্জাকের আরেক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। হাবিবুর রহমান নামে ওই দুষ্কৃতী সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল বলে দাবি পুলিশের।