দেবরাজের দুর্নীতির তদন্তে পুলিশের সিট

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

পাপাই থেকে বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ হয়ে ওঠা দেবরাজ চক্রবর্তীর দুর্নীতির তদন্তে এবার সিট গঠন করেছে বিধাননগর পুলিশ।

যাঁর নেতৃত্বে রয়েছেন ডিসি পদমর্যাদার আধিকারিক। তদন্তকারী দলে এমন একজন আধিকারিককে রাখা হয়েছে যাঁকে একসময় দেবরাজের কথা না শোনার জন্য ভিডিল্যান্সে বদলি করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর কলকাতা ছেড়ে প্রথমে কালিম্পংয়ে নিজের রিসর্টে উঠেছিলেন। সেখান থেকে চলে যান ডুয়ার্সে। সেখানে কয়েকটা দিন কাটিয়ে পৌঁছন ঝাড়খণ্ডের মুরিতে বন্ধুর রিসর্টে। টাওয়ার লোকেশন এড়াতে নিজের মোবাইল বন্ধ রেখেছিলেন দেবরাজ। যদিও তাঁকে ধরিয়ে দেয় বন্ধুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। পুলিশের পাশাপাশি বিপুল সম্পত্তির অর্থের উৎস খুঁজতে তদন্তের জন্য তৈরি হচ্ছে ইডিও।

রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ ১৩শ কোটির সম্পত্তি তৈরি করেছেন দেবরাজ চক্রবর্তী।