
যুবকের মৃত্যুতে থানায় ঢুকে ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তপ্ত হুগলির বলাগড়। জানা গিয়েছে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে এলাকার যুবক বছর ২৬-র আসাদুল মণ্ডলকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ।
এরপর শুক্রবার সকালে বলাগড় স্টেশনের কাছে রেললাইনের ধারে দেহ উদ্ধার হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর ছড়িয়ে পড়তেই থানা ঘিরে বিক্ষোভ দেখায় যুবকের পরিবার এবং স্থানীয়রা। ভেঙে দেওয়া হয়েছে থানার সিসিক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। পরে বিশালপুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের অভিযোগ আসাদুলকে থানাতেই পিটিয়ে মেরে দেহ ফেলে দেওয়া হয়েছে।
যদিও হুগলি গ্রামীণের পুলিশ সুপারের দাবি মদ্যপ অবস্থায় ধরা হলেও পরে ব্যক্তিগত বন্ডে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল আসাদুলকে।
