গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National গাজিপুর সীমানায় রাহুলের সম্ভল-যাত্রা আটকাল পুলিশ

    গাজিপুর সীমানায় রাহুলের সম্ভল-যাত্রা আটকাল পুলিশ

    0
    216
    ছবি সৌজন্যে : এক্স

    দিল্লির গাজিপুর সীমানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সম্ভল-যাত্রা আটকে দিয়েছে পুলিশ। তাঁর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও।

    ত্তরপ্রদেশে প্রবেশের মুখেই তাদের আটানো হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই গাজিপুর সীমানায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বসানো হয় পুলিশের ব্যারিকেড, যার জেরে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ। রাহুল গান্ধীর সম্ভল-যাত্রা ঘিরে তৎপর ছিল পুলিশ। গাজিয়াবাদ সীমানায় আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। দিল্লি থেকে রাহুল গান্ধীর উত্তরপ্রদেশের দিকে রওনা দেন সকালেই। কিন্তু দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় পৌঁছতেই তাদের আটকে দেওয়া হয়। কর্তব্যরত পুলিশ উত্তরপ্রদেশে প্রবেশের অনুমতি না দেওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। রাহুল গান্ধীদের সঙ্গে থাকা অনেক কংগ্রেস কর্মী-সমর্থক পুলিশের ব্যারিকেড টপকে এগনোর চেষ্টা করেন।এরপরেই শুরু হয় পুলিশের ধরপাকড়। কয়েক দিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের সম্ভল। এরপরেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা।

    সংসদেও উঠেছে সম্ভল প্রসঙ্গ। এহেন পরিস্থিতিতে সম্ভলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের প্রতিনিধিরা।