গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Nadia তমান্না খুনের ৮৩ দিনের মাথায় চার্জশিট পুলিশের

    তমান্না খুনের ৮৩ দিনের মাথায় চার্জশিট পুলিশের

    0
    200
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তমান্না খুনের ৮৩ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত দয়াল শেখ, আনোয়ার শেখ সহ ১০ জনের নাম রয়েছে ওই চার্জশিটে। ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে খুন, বিস্ফোরক আইনের ধারা দেওয়া হয়েছে।

    একদিন আগেই মেয়ের বিচারের দাবিতে কৃষ্ণনগরে এসপি অফিসের সামনে ধর্না দিয়েছিলেন তমান্নার মা-বাবা। তাঁদের অভিযোগ ছিল এখনও ১৪ জন অভিযুক্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ ধরছে না। তাঁদের আরও অভিযোগ ছিল এসপি-র সঙ্গে দেখা করতে গেলে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়। মেয়ের মৃত্যুর এতদিন পরেও কেন পুলিশ চার্জশিট দিতে পারেনি তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

    ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণার পর তৃণমূলের বিজয়উল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ৯ বছরের ছোট্ট তমান্নার।