
মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ৫ জুনের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
যুবভারতীকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের শতদ্রু দত্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে দক্ষিণ বিধাননগর থানায়। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হুমকি, বেআইনি টিকিট বিক্রির অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় মামলার নথি পোস্ট করে শতদ্রু লিখেছেন সত্যের জয় হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। ঘটনার সূত্রপাত গত বছর ডিসেম্বরে। শতদ্রু দত্তর উদ্যোগে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল কলকাতায় এসেছিলেন। যুবভারতীতে আয়োজিত সেই অনুষ্ঠানে টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগ ওঠে। এরপর অনুষ্ঠানের দিন চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তদকালীন ক্রীড়ামন্ত্রীর নিয়ন্ত্রণাধীনে চলে যায় পুরো অনুষ্ঠান। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই অনুষ্ঠান কার্যত ভেস্তে যায়।
যেভাবে লিওনেল মেসিকে অপমান করেছেন অরূপ বিশ্বাস, সুজিত বসুরা তার তো বিচার হওয়া উচিত। এরা পশ্চিমবঙ্গে নাম মাটিতে মিশিয়ে দিয়েছেন।
