
প্রতারণা মামলায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন এবং তাঁর মেয়েকে তলব করেছে পুলিশ। বিধাননগর উত্তর থানায় ২৬ তারিখ অতীন ঘোষ, মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং জামাইকে ইমেল করে ডেকে পাঠানো হয়েছে।
সল্টলেকের বাসিন্দা তরুণী ব্যবসায়ীর অভিযোগ তাঁর বাবা মারা যাওয়ার পর অসহয়তার সুযোগে অতীন ঘোষ প্রভাব খাটিয়ে তাঁদের মেট্রোপলিটনের কয়েক কোটি টাকার সম্পত্তি মাত্র ৫০ লাখ টাকা দিয়ে দখল করে নিয়েছেন। তরুণী ব্যবসায়ীর অভিযোগ বারবার থানায় গেলেও কোনও লাভ হয়নি।
সুদ সহ টাকা ফেরত দিয়ে সম্পত্তি ফেরত পেতে চাইলেও উল্টে অতীন ঘোষ হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এদিকে চাকরির দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। আগামী সপ্তাহে মামলার শুনানি রয়েছে।
