
পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকদের বিরুদ্ধই মামলা করেছে পুলিশ। বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় অভ্যাস। পুলিশকে দিয়ে শিক্ষকদের ওপর বলপ্রয়োগ করিয়েছেন। প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষক-শিক্ষাকর্মী আহত হয়েছেন। ছাত্র জীবনে যারা স্কলার ছিলেন সেই শিক্ষকদের মেরে পা ভেঙে দেওয়া হয়েছে, চোখে আঘাত করা হয়েছে। এর থেকে নিন্দার আর কি হতে পারে। জানা গিয়েছে সোমবার এবং বুধবার ২১ মে বিধাননগর উত্তর থানায় আন্দোলনরত শিক্ষকদের কয়েকজনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে।
সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের আটক, হুমকির অভিযোগে মামলায় তলব করা হয়েছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের। কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগেও মামলা দায়ের হয়েছে। ১৬ মে চাকরিহারাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ।









