গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Coochbehar বাজি বন্ধে পুলিশ সুপারের ‘লাঠিপেটা’, তোপ শুভেন্দুর

    বাজি বন্ধে পুলিশ সুপারের ‘লাঠিপেটা’, তোপ শুভেন্দুর

    0
    468
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাজি পোড়ানো বন্ধ করতে পাড়ার মহিলা, বাচ্চাদের মাধরের অভিযোগ উঠেছে কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে। মাথায় ফেটি বেধে গায়ে গেঞ্জি, হাফপ্যান্ট পরে দুষ্কৃতীদের মত লাঠি নিয়ে চড়াও হন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
    বাচ্চাদের কারও পায়ে আঘাত লেগেছে, কারও পিঠে, হাতে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করলে ফের চড়াও হয়ে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে পুলিশ। বাজি পোড়ানো ও অবরোধের অভিযোগে টেনে হিঁচড়ে ১০ জনকে গ্রেফতার করা হয়ে। তাদের মধ্যে কোচবিহার আদালতের একজন মহিলা আইনজীবী, তার শিক্ষক স্বামীও রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়। সরকারি কাজে বাধা, ফায়ার সার্ভিস অ্যাক্টের ধারাও রয়েছে। অভিযুক্তদের আদালতে তোলা হলে মহিলা আইনজীবী সহ ৩ জনের জামিন হয়েছে। ৫ জনের পুলিশ এবং ২ জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডে রেলঘুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলোর কাছে সোমবার রাতে বাজি ফাটাচ্ছিল কয়েকজন। তাদের মধ্যে শিশু, মহিলারাও ছিলেন। অভিযোগ হঠাৎ করেই পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য গেঞ্জি, হাফ প্যান্ট, মাথা ফেট্টি বেধে ডান্ডা নিয়ে মারধরে করেন। আঘাত লাগে মহিলা, শিশুদের। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কালীপুজোয় বাজি ফাটাবে না তো কবে ফাটাবে।
    এটা তো ইসলামিক কান্ট্রি নয়। তাঁর দাবি অপ্রকৃতিস্থ অবস্থায় মহিলা, শিশুদের মারধর করেছেন পুলিশ সুপার।